Wednesday, 25 October 2017

"কষ্ট"


''আমি কষ্ট কে খুব কাছ থেকে দেখেছি। ছুঁয়েছি, অনুভব করেছি। 
বড্ড নিষ্ঠুর এবং আপোসহীন ছিলো কষ্টগুলো। 
আমার কষ্টগুলোরও বুঝি কষ্ট ছিল তাই তার প্রতিশোধ সে 
আমার থেকে নিয়েছে। প্রতিশোধ নিয়ে আনন্দ পেয়েছে বেশ, 
কষ্টারোপ এর বস্তুই ছিলাম আমি আমা থেকে ভালো কে জানে।

''আমার কষ্টগুলোর কোন রঙ ছিলোনা সে রঙহীন ছিলো, 
ঝলসানো ছিল। তার রঙ প্রকাশের ব্যর্থতা ছিলো, কিন্তু কোন 
অভিযোগ ছিলনা। কারণ আমার রঙ প্রকাশের 
যোগ্যতা ছিল। সে আমাকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে রাঙিয়ে 
তুলত কালো রঙে। আমার কষ্টের রঙগুলো 
ফুটে উঠতো মুখে, মুখজ্জল কালো রঙ দেখেও লোকেরা 
আমার হাল জিজ্ঞেস করে কষ্টের উপহাস ই করতো বটে।

''আমার কষ্টগুলোর অনেক বায়না ছিল, বায়না পূরণ করার 
জন্য আমি ছিলাম কিন্তু আমার জন্য কেউ ছিলনা। নাহ 
আমার জন্যও কেউ ছিল অথবা তারা ছিল কিন্তু বায়না পূরণ 
করার জন্য তাদের তাগিদ ছিলনা, প্রফুল্লতা ছিলনা। অথবা 
দৌরাত্ব ছিলনা। যাদের দৌরাত্ব ছিল তাদের সহানুভূতি ছিলনা।

''আজও কষ্ট গুলো চলে যেতে চায়, বা আমি ঠেলে দিতে চাই 
দিগন্তের শেষ প্রান্তে। কিন্তু সুখ খোজার পায়চারীতে কষ্ট 
এবং আমি দুজনই আজ মাঝ পথে এসে ক্লান্ত। 
দুজনই আজ অলসতার চাদরে আচ্ছাদিত। নতুন এক সকালে 
আবারো চালিয়ে যাই সুখ খোঁজার ব্যর্থ প্রয়াস। 
আবারো চালিয়ে যাই সুখ খোঁজার অক্লান্ত পরিশ্রমের অঙ্গভঙ্গি।

No comments:

Post a Comment

বিজয়ের চেতনা

"বিজয় দিবস পালন হয় যার হিন্দি গানের তালে, বিজয় উৎসব নাকি কেবলই তামাশা, থাপ্পড় মারা লাখো শহীদের গালে? "বিজয় উৎসবের এমন সংজ্...