Thursday, 19 October 2017

আমি দেখেছি


মুহা. তারেক আবদুল্লাহ্ 

"আমি দেখেছি, ঠিক পথের মাঝ দিয়ে হাঁটে 
ছেলেটি। এর ফলস্রুতিতে পথের দু পাশের 
দালান গুলোই চোখে পরে, 
চোখ এড়াতে পারেনা। নিরলস চোখ ফাঁকি 
দেয়া কার সাধ্য? অন্তত মিছে স্বপ্ন দেখার বাস্তব 
চিত্রগুলো জলের মতোই স্পষ্ট। 

"আমি দেখেছি, ছেলেটির চোখের কৌতুহল, 
চোখ ঘোরানোর ভঙ্গিমায় বোঝা যায় 
চিরচেনা পথগুলো যেন ঠিক আগের মতই অচেনা। 
পথের দুপাশের ডুপ্লেক্স বাড়িগুলো যেন 
তার গচ্ছিত স্বপ্নের উপহাস করে, তার পুঞ্জিত 
স্বপ্নগুলোকে মাঝপথে গুলি করে। 

"আমি দেখেছি, ছেলেটির তুচ্ছ স্বপ্নগুলো 
কতটা নিরিহ কতটা অবহেলিত কতটা মুমূর্ষ। 

"আমি দেখেছি, পথ অতিক্রম করা গাড়িগুলোর 
দিকে নির্বাক তাকিয়ে থাকে ছেলেটি, 
গাড়িগুলোকে নিজের ভেবে চেপে বসার 
ছেলেমানুষি। আর মনের অজান্তেই 
কতশত স্বপ্ন বোনে, স্বপ্ন রটে। 
গাড়ির হর্নেই ফের স্বপ্নগুলোর নিপাত ঘটে।

"আমি দেখেছি, অর্থের প্রাচুর্যে কারো স্বপ্নগুলো 
আকাশছোঁয়া, অর্থাভাবে কারও স্বপ্নগুলো 
বদ্ধ ঘরেই কবর দেয়া। 
ফের ঘটে স্বপ্নগুলোর পুনর্জনম, এভাবেই 
চলতে থাকে আমরণ, নতুন রঙে নতুন ঢঙে।

No comments:

Post a Comment

বিজয়ের চেতনা

"বিজয় দিবস পালন হয় যার হিন্দি গানের তালে, বিজয় উৎসব নাকি কেবলই তামাশা, থাপ্পড় মারা লাখো শহীদের গালে? "বিজয় উৎসবের এমন সংজ্...