Thursday, 19 October 2017

আমি পরাজিত

মুহা. তারেক আবদুল্লাহ্

আমি কাব্য লিখতে গিয়ে প্রতিনিয়তই 
পরাজিত হই, পরাজিত হয় আমার আত্মা, 
পরাজিত হয় আমার আক্ষেপ, 
পরাজিত হয় আমার কাব্যিক মনোভাব। 

আমি কাব্য লিখতে গিয়ে পরাজিত হই 
গুটিকয়েক দুর্বোদ্ধ শব্দের কাছে যেগুলো 
আমার বোধগম্য নয়। আমি কাব্য লিখতে 
গিয়ে পরাজিত হই দিবসের 
এই প্রকৃতির কাছে যারা আমার কাব্যিক 
মনোভাব তৈরী করতে অক্ষম।

আমি কাব্য লিখতে গিয়ে পরাজিত হই 
কালো পর্দায় আড়াল করা এই দৃষ্টির কাছে 
যার দৃষ্টিসীমা খুবই নগণ্য। 
আমি কাব্য লিখতে গিয়ে পরাজিত হই 
দেয়ালের কোনে ঘর বাধা পিপঁড়া তুল্য 
ধৈর্যের কাছে যার দৌরাত্ব খুবই পরিসীম।

আমি কাব্য লিখতে গিয়ে পরাজিত হই 
ভাদ্রের সাইনবোর্ডে অভদ্রের 
ঝাণ্ডাধারী সেই পরিবেশের কাছে যে 
কাব্যচর্চা থেকে দূরে সরিয়ে অশ্লীলতায় 
উদ্বুদ্ধ করে নির্ভয়ে, নির্বিঘ্নে।

No comments:

Post a Comment

বিজয়ের চেতনা

"বিজয় দিবস পালন হয় যার হিন্দি গানের তালে, বিজয় উৎসব নাকি কেবলই তামাশা, থাপ্পড় মারা লাখো শহীদের গালে? "বিজয় উৎসবের এমন সংজ্...