Saturday, 16 December 2017

বিজয়ের চেতনা


"বিজয় দিবস পালন হয় যার হিন্দি গানের
তালে, বিজয় উৎসব নাকি কেবলই
তামাশা, থাপ্পড় মারা লাখো শহীদের গালে?

"বিজয় উৎসবের এমন সংজ্ঞা কোথা পেয়েছ
ভাই? বিজয় উৎসব নাকি
কেবলই তামাশা, ধুলো - বালি আর ছাই।

"হিন্দি গান আর পোলাউ - খিচুড়ি এই যদি হয়
বিজয়ের চেতনা, তাহলে তো বিভোর আমি
অবচেতনায় এ জাতী আমায় মেনে নেবে না।

"লাখো শহীদি ভাই প্রাণ দিয়েছিল কি এমন
দিনের জন্য? লজ্জায় তাঁরা দ্বিতীয়বার মরে,
আমাদের জীবন তো ধন্য।

"তোমাদের প্রাণের বিনিময়ে আমরা দিয়েছি
কিছু হিন্দি গান, নিজেদের অজান্তেই জাতির
কাছে খুইয়েছি মান - সম্মান।

"দুঃখ ভরা মন নিয়ে শুধু এতোটুকুই বলিব
আমার শহীদি ভাই, তোমাদের প্রতি
রইলো আমার লাখো লাখো সালাম। 

No comments:

Post a Comment

বিজয়ের চেতনা

"বিজয় দিবস পালন হয় যার হিন্দি গানের তালে, বিজয় উৎসব নাকি কেবলই তামাশা, থাপ্পড় মারা লাখো শহীদের গালে? "বিজয় উৎসবের এমন সংজ্...